এতদ্বারা অত্র বিদ্যালয়ের এস,এস,সি-২০২৪ইং সনের পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ৩০শে অক্টোবর ২০২৩ইং রোজ সোমবার হইতে ফরম পুরন শুরু হয়েছে। উক্ত ফরম পুরন আগামী ৭ই নভেম্বর পর্যন্ত চলবে। সকল পরীক্ষার্থীদেরকে উক্ত সময়ের মধ্যে ফরম পুরন করার জন্য নির্দেশ দেওয়া গেল।
প্রধান শিক্ষক
জনতা উচ্চ বিদ্যালয় কাগাপাশা
এতদ্বারা অত্র বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ৫ই অক্টোবর ২০২৩ইং রোজ বৃহস্পতিবারের ধর্ম পরীক্ষা আগামী ১৭/১০/২৩ইং রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে এবং ১১ই অক্টোবর রোজ বুধবারের ভূগোল ও জীব পরীক্ষা ১৫ই অক্টোবর রোজ রবিবার অনুষ্ঠিত হবে এবং ১৫ই অক্টোবর রোজ রবিবারের পরীক্ষা কৃষি ও উচ্চতর পরীক্ষা ১১ই অক্টোবর রোজ বুধবার অনুষ্ঠিত হবে।
প্রধান শিক্ষক
জনতা উচ্চ বিদ্যালয় কাগাপাশা
এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা/কর্মচারী ও ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২০শে অক্টোবর ২০২৩ইং রোজ শুক্রবার থেকে ২৮শে অক্টোবর রোজ শনিবার পর্যন্ত দূর্গাপূজা,ফাতেহা-ই-ইয়াজ দাহম,শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূজা উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৯শে অক্টোবর রোজ রবিবার যথারীতি বিদ্যালয় খোলা থাকিবে।
প্রধান শিক্ষক
জনতা উচ্চ বিদ্যালয় কাগাপাশা

